বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে শেষ বত্রিশ নিশ্চিত করেছে আর্সেনাল, এসি মিলান, ন্যাপোলি, রেঞ্জার্স। অস্ট্রিয়ান ক্লাব এলএসএসকের সঙ্গে ড্র করায় এখনো কাগজে কলমে পরের পর্ব নিশ্চিত হয়নি জোসে মরিনহোর টটেনহাম হটস্পার্সের। সেল্টিকের বিপক্ষে শুরুতে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ বত্রিশ নিশ্চিত করেছে সিরি আ টেবিলের শীর্ষে থাকা মিলান। স্ট্যান্ডার্ড লিজের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে কোচ স্টিভেন জেরার্ডের রেঞ্জার্স। আর এলএসএসকের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করায় এখনো শেষ বত্রিশে পৌঁছায়নি স্পার্স। এই ড্রকে ইতিবাচক ফল হিসেবে দেখছেন না কোচ মরিনহো। এই ফল ইউরোপায় খেলতে প্লেয়ারদের অনিচ্ছার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন তিনি।
