বাদল রায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসার কথা ছিল বাফুফের সভাপতি সালাহউদ্দিনের। কিন্তু সেদিন অসুস্থ থাকায় আসেনি। দুই দিন পরে তিনি নিজেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছিলেন তার আসার কথা ছিল। কিন্তু অসুস্থ হওয়া নিজেকে করোনায় আক্রান্ত আশঙ্কা করেছিলেন। নমুনাও দিয়ে পজিটিভ শনাক্ত হন। বাদল রায়ের বিদায়ের অনুষ্ঠানে গেলে অনেকেই আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। শনাক্ত হওয়ার পর সালাহউদ্দিন নিজেকে আইসোলেশনে রাখেন। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনি সালাহউদ্দিনকে প্রিয় বন্ধু সম্বোধন করে চিঠি পাঠিয়ে তার আরোগ্য কামনা করেছেন। সুখবর হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে জানানো হয় বাফুফে সভাপতি নেগেটিভ হয়েছেন। তিনি এখন ঢাকায় বারিধারার বাসায় রয়েছেন।
