ব্রাহ্মণবাড়িয়ার তিন পৌরসভার মেয়র পদে নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার তিনটি পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩২ জন মনোনয়ন প্রত্যাশী। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কাছে প্রার্থীরা তাদের ফরম জমা দেন। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০ জন, কসবা পৌরসভার পাঁচ জন এবং আখাউড়া পৌরসভার সাত জন প্রার্থী রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন ও মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম চৌধুরী খোকন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজি মাহমুদুল হক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেনিন, লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল ফাতেহ মেজবাহ উদ্দিন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সুমন রায় (রিটন রায়), শহর যুবলীগের আহ্বায়ক আমজাদ হোসেন রনি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক হুমাহুন কবির চৌধুরী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহমেদুল কবির রাজিব, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট নাজমুল হক রিটন, মোবাশ্বিরুল ইবাদ, জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি ও খন্দকার মুরাদুল আবেদীন।
আখাউড়া পৌরসভার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক মেয়র নূরুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, শেখ কামাল, মোবারক হোসেন রতন, মো. সালাউদ্দিন আল হুসাইন চৌধুরী ও মো. শফিকুল ইসলাম। কসবা পৌরসভার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন জামিল, মো. মাহবুব সরকার ও কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে।
