সুজানগরে বিক্রি হচ্ছে ভেজাল গুড়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের হাটবাজারে অবাধে চিনিমিশ্রিত ভেজাল খেজুরের পাটালি গুড় বিক্রি করা হচ্ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি কতিপয় গাছি এসব গুড় বিক্রি করছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় এখনো তেমন খেজুরের রস সংগ্রহ শুরু হয়নি। অথচ পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাটবাজারে দেদার খেজুরের পাটালি গুড় বিক্রি করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সেলিম মোরশেদ জানান, এসব গুড় শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, ভেজাল পাটালিবিক্রেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।