মাটিবোঝাই ট্রাক্টরের নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

হরিণাকুণ্ডুতে শুক্রবার মাটিবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছেন। নিহতের নাম রিপন (২৫)। তিনি উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। হরিণাকুণ্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।