আটক ২
বাঘা (রাজশাহী) সংবাদদাতা
ঢাকাগামী একটি আলুর ট্রাক থেকে এক বস্তা ফেনসিডিল জব্দ করেছে র্যাব-৫। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার হুমায়ন কবির এবং হেলপার লিটনকে আটক করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে বাঘা উপজেলার সীমান্তবর্তী এলাকা বানিয়াপাড়া পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বস্তা থেকে ২৯২টি ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে র্যাবের ইন্সপেক্টর মামুন হোসেন বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
