মীর্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার বিকালে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপা আক্তার (১১)। সে ঢাকার গেন্ডারিয়া এলাকার মো. ওয়াসিমের মেয়ে। এলাকাবাসী জানান, কয়েক দিন আগে দীপা উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বাড়ির পাশে ভাড়ানির খালে হাত-পা ধুতে গেলে পানিতে পড়ে যায়। পরে মৃত অবস্থায় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।