কেরানীগঞ্জে মাস্ক বিতরণ করল ঢাকা জেলা প্রেসক্লাব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:১২

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকা জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিনা মূল্যে সর্বসাধারণের মধ্যে দিনব্যাপী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল প্রেসক্লাবের সামনে পথচারীদের এসব সামগ্রী বিতরণ করা হয়। সাংবাদিক ইমরান হোসেন ইমুর সঞ্চালনায় ও ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক শফিক চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম ও অ্যাওয়ারনেস ফোরামের দপ্তর সম্পাদক রানা ভুঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, যুগ্ম সম্পাদক শামীম হাওলাদার প্রমুখ।