মেসেজের নিরাপত্তা আরো শক্তিশালী করতে অ্যাপে ‘ফিঙ্গার লক’ প্রযুক্তি যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এ বিষয়ে ওয়েবেটা ইনফো জানিয়েছে, ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.১৯.৩ সংস্করণে এই ফিচারটির আলফা মোড পরীক্ষণ সম্পন্ন হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট লকটি কেবল অ্যাপ্লিকেশনের মধ্যে নির্দিষ্ট চ্যাট বা পরিচিতিগুলো জন্য নয়, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবেই এটি কার্যকর হবে সমগ্র হোয়াটসঅ্যাপে।
আইওএস অপারেটিং সিস্টেমের জন্য টাচ আইডি ও ফেসআইডি সুবিধাও যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। আইফোন টেন ও এর পরবর্তী সংস্করণে ফিঙ্গার প্রিন্ট অথেন্টিকেশন সমর্থন না করায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সূত্র :নাইন টু ফাইভ গুগল ডটকম
