আইসিটিইএবি’র নতুন কমিটি গঠিত আইসিটি ইমপ্লয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিটিইএবি) ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ইঞ্জি. এলাহান উদ্দিন সভাপতি ও এসএম মোয়াজ্জেমকে মহাসচিব করা হয়েছে।
আইসিটিইএবি’র অন্য সদস্যরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান সোহাগ, সহসভাপতি (অ্যাডমিন), মো. আবু বকর সিদ্দিক, সহসভাপতি (ফিন্যান্স), সজল আহমেদ, সহসভাপতি (অ্যাকাডেমিক), তানভীর আহমেদ, যুগ্ম সচিব (অ্যাডমিন), আশফাকুর রহমান, যুগ্ম সচিব (ফিন্যান্স), ইঞ্জি. ওসমান গনি, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক), জিয়াউর রহমান (কোষাধ্যক্ষ)।
এ সময় ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, ‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এবং আইসিটি কর্মচারীদের সব সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কাজ করবে।’
এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বেসরকারি আইসিটি কর্মচারীদের সর্বনিম্ন বেতনের সমন্বয় আনার দাবি জানান তিনি।
