শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষ্যে গাজীপুরে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর শহরের জয়দেবপুর বিদ্যানিকেতন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। মহানগর  যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর যুুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল মাস্টার, কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লা, আব্দুল হালিম মন্ডল, তোফাজ্জল হোসেন, রাহাত খান প্রমুখ। পরে এলাকার সহস্রাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।