ঢামেক হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত (৩০) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার এসআই আব্দুল হক জানান, ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে, রাস্তায় ঘোরাঘুরি করতেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।