সামসুদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রবীণ পরিবহন নেতা ও রোটারিয়ান আলহাজ সামসুদ্দিন সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন মরহুমের ছেলে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।