যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে যুবক নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০১

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় নির্মাণাধীন ভবনের সীমানা দেওয়ালে চাপা পড়ে ইয়ামীন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামীন পেশায় মোটর মেকানিক। তার বাবার নাম ওয়াজ উদ্দিন। জানা গেছে, ইয়ামীন যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় বাস করতেন। গতকাল কাজ না থাকায় তিনি দুপুরের দিকে মৃধাবাড়ী এলাকায় চাচাতো বোনের বাসায় দাওয়াত খেতে যান। বিকালে এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে বসে কয়েক জনের সঙ্গে গল্প করছিলেন ইয়ামীন। এ সময় হঠাত্ দেওয়ালের কিছু অংশ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিত্সক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।