বিরামপুরে একদিনে দুই মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৭

বিজয়ের মাসে দিনাজপুরের বিরামপুরে একইদিনে দুইজন বীর মুক্তিযোদ্ধারমৃত্যু হয়েছে।  শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা এনামুল হক (৭০) এবং রাতে মুক্তিযোদ্ধা আনিছুর রহমান বাবলু (৭২) মৃত্যু বরণ করেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে হাবিবপুর (দয়েরপাড়) গ্রামের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক এবং রাতে পূর্বজগন্নাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান বাবলু বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।

শনিবার ঐ দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এমআর