সুন্দরগঞ্জ উপজেলায় মহাজোটের নৌকা মার্কা প্রার্থীর দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
উপজেলা সচেতন নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত পাঁচপীর-ধর্মপুর সড়কে মহাজোটের নৌকা মার্কা প্রার্থীর দাবিতে এলাকার নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দীপক কুমার বাবলু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী হাসান রাসেল, কৃষক লীগের সাধারণ সম্পাদক সালমা রহমান, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম ফারুক প্রমুখ।
