সৈয়দ মাহবুব হাসান আমিরী, আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
১। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
তাহমীদ তার চাচার সাথে সিঙ্গাপুরে বেড়াতে যায়। তার চাচা তাকে সিঙ্গাপুরের একটি বিজ্ঞান পার্কে নিয়ে যায়। সেখানে ঢোকার সময় সে তার আঙ্গুল ব্যবহার করে। তারপর সে অন্য এক জায়গায় যায় যেখানে সে প্রবেশের জন্য চোখ ব্যবহার করে। তারপর সে একটি খেলা ঘরে প্রবেশ করে, সেখানে সে হেলমেট এবং স্পেক্টাকল ব্যবহার করে অনেক সময় ধরে গাড়ি চালায়।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. ‘ভার্চুয়াল রিয়েলিটি’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে খেলা ঘরের প্রযুক্তিটি সম্পর্কে বর্ণনা দাও। ঘ. গেইট এবং অন্যান্য জায়গায় উদ্দীপকের কোন প্রযুক্তিটি বেশি ব্যবহূত হয়- তোমার মতামত বিশ্লেষণ করো।
২। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা হলো ব্রাহ্মণপাড়া। এ ব্রাহ্মণপাড়ায় একটি শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি তাদের শাখা অফিস স্থাপন করে। তারা যাবতীয় তথ্য মাইক্রোওয়েভের মাধ্যমে আদান প্রদান করা আরম্ভ করে। তাছাড়া ডেটা স্থানান্তরের বিষয়টির জন্য স্যাটেলাইটের সাহায্য নেয়।
ক. ডেটা কমিউনিকেশনের কাজ কী?
খ. MAN বলতে কী বোঝ?
গ. কীভাবে শাখা অফিসের ডাটা আদান প্রদান করা হয় আলোচনা করো।
ঘ. স্যাটেলাইটের মাধ্যমে ডেটা স্থানান্তরের বিষয়টি কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? আলোচনা করো।
৩। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. আলফা নিউমেরিক কোড কী?
খ. NAND এবং NOR গেটকে সর্বজনীন গেট বলা হয় কেন?
গ. উদ্দীপকের চিত্রের ব্যাখ্যাসহ দু’টি ইনপুটের জন্য সত্যক সারণি নির্ণয় কর।
ঘ. ‘ডিজিটাল সিস্টেম উদ্দীপকের চিত্রের গুরুত্ব অপরিসীম’-বিশ্লেষণ করো।
৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
সুমাইয়ার ভাই তাহমীদ তাকে বাইনারি পদ্ধতি সম্পর্কে বর্ণনা করছিলেন। তাহমীদ বলেন, এই পদ্ধতিতেই কম্পিউটারের অভ্যন্তরে কাজ হয়। তবে বড় সংখ্যা লেখার জন্য অনেক অঙ্ক ব্যবহূত হওয়ায় সংখ্যা পড়া ও মনে রাখা কঠিন। এজন্য আরো দুটি সংক্ষিপ্ত সংখ্যা পদ্ধতি চালু হয় যা বাইনারি সংস্করণ হিসেবেও পরিচিত।
ক. হায়ারোগ্রিফোস মানে কী?
খ. সত্যক সারণি কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. সুমাইয়ার ভাই তাহমীদ এর উল্লিখিত বাইনারি সংস্করণ সম্পর্কে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বাইনারি সংস্করণের ভূমিকা বিশ্লেষণ করো।
