বিনোদন রিপোর্ট
ম. ম মোর্শেদ অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক লেখা ও নির্মাণের কাজ করে চলেছেন নিয়মিত। সম্প্রতি শেষ করলেন ‘মেয়েটা’ নামের নতুন একটি নাটক। একজন বাজার চলতি অভিনেত্রী (নায়িকা) অভিনয় ছেড়ে গ্রামে নিজের তৈরি বাড়িতে বসবাস শুরু করে। এরপর গ্রামের কিছু মানুষের ভালবাসা, আগ্রহ, সহযোগিতা, সম্পর্ক ইত্যাদি শত্রু হয়ে ধরা দেয় তার জীবনে। একাধিক মানুষের ভালবাসা প্রসুত যন্ত্রণা লাঘবে এগিয়ে আসে ৯৯৯ নাম্বারের মাধ্যমে পুলিশ ও যুবক নামের একজন ছেলে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা ম ম মোর্শেদ বলেন, ‘নাটকটিতে এ সময়ের কথা বলতে চেয়েছি।’ নাটকটিতে অভিনয় করেছেন হাসিমুন নেছা, নীলাঞ্জনা নিলা, আশরাফুল চঞ্চল, রজনীগন্ধা রফিক, রানা, আবীর, বৃত্ত মারিয়া, ম ম মোর্শেদ, যুবক ও অপর্ণা ঘোষ। প্রযোজনা মিঠু খন্দকার, রচনা পরিচালনা ম ম মোর্শেদ ।
সমপ্রতি কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল ও উলুখোলা গ্রামে দুদিন শুটিং হয়েছে, আরো এক বেলা শুটিং লাগেবে মনে হয়। এখন সম্পাদনার কাজ চলছে
