সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২০:৪৮

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ উচ্ছেদের হুমকি প্রদানকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গংদের প্রতিরোধ করুন এবং প্রতিরোধ করুন সাম্প্রদায়িক শক্তির সকল ষড়যন্ত্র-এ দাবিতে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ ও প্রতিবাদী অবস্থান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সঙ্গীত সমন্বয় পরিষদ। 

শনিবার বিকালে ময়মনসিংহ শহরের টাউন হলের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থানের আয়োজন করা হয়। 

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে নিক্সন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সঙ্গীত সমন্বয় পরিষদ, বহুরূপী নাট্য সংস্থা, নিথুয়া একাডেমী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বিভাগীয় সঙ্গীত সমন্বয় পরিষদ, বিভাগীয় চারু শিল্পী পর্ষদ, ময়মনসিংহ একাডেমী অব ফাইন আর্টস, বাংলার মুখ, লোককৃষ্টি সংস্থা, ময়মনসিংহ বাউল সমিতি, ছায়ানট, সন্ধীপন সাংস্কৃতিক সংস্থা, অনসাম্বল থিয়েটার, নোঙ্গর মিডিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ প্রতিবাদের আয়োজন করে।


ইত্তেফাক/এএএম