গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেফতার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২০:৪৯

বরগুনার তালতলীতে সৎ ভাসুরের বিরুদ্ধে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ভাসুর জালাল মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার বেলা ১টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে ওই গৃহবধূ নিজ বাড়ি থেকে তার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রওনা হন। পথে স্থানীয় শাহজাহান তালুকদারের বাড়ির দক্ষিণ পাশে ধান ক্ষেতে জালাল মৃধা ওৎ পেতে থাকে। গৃহবধূ কাছাকাছি গেলে জালাল মৃধা মুখ চেপে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরদিন ৪ ডিসেম্বর গৃহবধূ থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

আরো পড়ুন: সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ

মামলার বাদী জানান, তার স্বামী মিলন মৃধা ২০১৫ সালে লিভার ক্যান্সারে মৃত্যু করেন। এর পর থেকেই ভাসুর মো. জালাল মৃধা বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেয়ে। এই কপ্রস্তাব থেকে রক্ষা পেতে গত দুইমাস আগে তার দেবর মনির মৃধার সাথে বিয়ে করেন। এই বিয়ের পর থেকে প্রায়ই স্বামী মনির মৃধা ঢাকায় অবস্থান করেন। এই সুযোগে জালাল মৃধা তাকে ধর্ষণ করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম