প্রথম ম্যাচে ‘কনকাশন বদলি’র বদৌলতে পাওয়া রুদ্ধশ্বাস জয়ের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে অভূতপূর্ব এক সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে ভারতকে। আজ সিডনিতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত। চোটের জন্য এ ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শেষ ওয়ানডে ও প্রথম টি-টুয়েন্টিতে জয়ের ফলে টানা পরাজয় দিয়ে সিরিজ শুরু করা কোহলিরা অস্ট্রেলিয়ার মাটিতে আবার ফিরে পাচ্ছে তাদের উদ্যম। আগের দুই ম্যাচের মতো সব ডিপার্টমেন্টে লড়াই করতে পারলে এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলতে পারে তারা। আগের ম্যাচে ইনিংস বিরতিতে জাদেজার বদলি হিসেবে নেমে ম্যাচসেরা হওয়া যুযবেন্দ্র চাহালকে এবার দেখা যেতে পারে ম্যাচের শুরু থেকেই।
