দল পেলেন সিলেটের দুই পেসার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৩০

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে দল পাননি খালেদ আহমেদ ও রুয়েল মিয়া। টুর্নামেন্টের মাঝপথে এসে দল পেলেন সিলেটের এই দুই তরুণ পেসার। করোনা পরীক্ষার পর ইতিমধ্যে নিজেদের দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।

গত ২৮ নভেম্বর পাওয়া আঙুলের ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন মুমিনুল হক। তার বদলি হিসেবে বাঁহাতি পেসার রুয়েল মিয়াকে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। পিঠের ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে শফিউল ইসলামের। তার জায়গায় খালেদ আহমেদকে দলভুক্ত করেছে জেমকন খুলনা।

গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে খুলনা ও চট্টগ্রাম। বছরের শুরুতে যুব বিশ্বকাপ দলের স্ট্যান্ড বাই তালিকায় থাকা রুয়েল মিয়া গতকাল চট্টগ্রাম দলের অনুশীলন করেছেন। খুলনা অবশ্য ঐচ্ছিক অনুশীলন করেছিল। এনামুল হক বিজয়, আরিফুল হক, নাজমুল অপুদের সঙ্গে খালেদ আহমেদ অনুশীলন করেছেন।