স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার বাস্কেটবল লিগের আজ শেষ দিন। এর আগেই ধূমকেতু ক্লাব শিরোপা নিশ্চিত করেছে। ধূমকেতু ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার নিজেদের শেষ খেলায় ধূমকেতু ক্লাব ৭৯-৬৮ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।
বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলেন, ‘চ্যাম্পিয়ন ধূমকেতুকে আজ পুরস্কার তুলে দেওয়া হবে। ধানমন্ডির বাস্কেটবল জিমনেসিয়ামে আজ সকাল সাড়ে ১০টায় হরনেটস ও রেঞ্জার্স ক্লাবের খেলা দিয়ে ছয় দলের লিগ শেষ হবে।
