ভাঙনের কবলে টেংরাখালী বন টহল ফাঁড়ি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে সুন্দরবনঘেঁষা মরাগাং নদীর তীরে স্থাপিত সাতক্ষীরা বন বিভাগের আওতাধীন টেংরাখালী বন টহল ফাঁড়ি নদীভাঙনের কবলে পড়েছে। চার বনকর্মী মারাত্মক ঝুঁকির মধ্যে অফিসের কার্যক্রম করছেন। অফিসের ইনচার্জ (ওসি) সিরাজ আলী বিশ্বাস বলেন, কয়েক বছর ধরে অফিসটি নদীভাঙনের কবলে পড়েছে। সংশ্লিষ্ট বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান ভাঙনের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অফিসটি ঝুঁকির মধ্যে আছে। অন্য জায়গায় সরিয়ে নিয়ে দ্রুত অফিস নির্মাণের কাজ শুরু হবে।