তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের সংকট!

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে ৭৪ ধরনের ওষুধের ঘাটতি বিরাজ করছে। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ওষুধের ঘাটতির বিষয়টি অবহিত করে গত ১১ নভেম্বর ৩৫৪২ স্মারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর চাহিদাপত্র পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, অনেক আগেই চাহিদাপত্র পাঠানো হয়েছে। ফোনেও যোগাযোগ অব্যাহত আছে। আশা করি তিন/চার দিনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ পাব।