নানিয়ারচরে নৌকা বাইচ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫১

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে নানিয়ারচর উপজেলার সদর জোনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ছয় কুরি বিল থেকে জোন সদরঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান পিএসসি, রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম পিএসসি, নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল এ কে এম সালাউদ্দিন আজাদ পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ হয়।