দামুড়হুদায় সরিষা ফুলে ভরে উঠেছে খেত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদা উপজেলায় সরিষা ফুলে ভরে উঠেছে খেত। উপজেলার হাউলী গ্রামের আজিজুল ও জানমোহাম্মদ বলেন, প্রতি বছর সরিষা চাষ করি নিজেদের ভৈজ্য তেলের চাহিদা মেটাতে। ভালো ফলন হলে বিঘায় ৪-৫ মণ সরিষা উত্পাদন হয়। চলতি মৌসুমে আবহওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন ভালো হবে—এই আশায় বুক বেঁধেছি। যুগ যুগ ধরে গ্রামীণ জনপদের গেরস্থরা প্রতি বছর তাদের পরিবারের ভৈজ্য তেল ও সংসারের স্বচ্ছতা ধরে রাখতে সরিষার আবাদের ব্যাপারে খুবই সচেতন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এবার ফলন ভালো হয়েছে। কৃষক লাভবান হবে।