পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫১

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। বন্যপাখি সুরক্ষা ও পাখির অভয়াশ্রয় গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন এলাকার গাছে ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়। শনিবার সকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের গাছে মাটির পাত্র স্থাপন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মী কওসার আলী, পঞ্চানন দাশ প্রমুখ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জয়নাল আবেদিন পিন্টু বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের এ রকম পাখির আবাসস্থল তৈরি ও সংরক্ষণ করা উচিত।