তালতলীতে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫২

তালতলী (বরগুনা) সংবাদদতা

তালতলীতে সত্ ভাসুরের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ভাসুর জালাল মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার গৃহবধূ বাদী হয়ে তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।