বরিশালে মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিত্সা বিষয়ে মতবিনিময় সভা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

বরিশাল অফিস

বরিশালে শনিবার মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিত্সা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় ‘দি নিউ লাইফ’ নামে মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিত্সা সহায়তা কেন্দ্র এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু। ‘দি নিউ লাইফ’-এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজার সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিক কাজী মিরাজ মাহমুদ, সাইফুর রহমান মিরন, কাজী আল মামুন ও গোপাল সরকারসহ অন্যরা বক্তব্য রাখেন।