মহেশপুরে ইয়াবা জব্দ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে শনিবার ভোরে ২৩১ পিস ইয়াবা জব্দ করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার সিরাজুল ইসলাম টহল দল নিয়ে অভিযান চালিয়ে শ্যামকুড় কলোনীপাড়া থেকে ১৩২ পিস ইয়াবা জব্দ করে। অন্যদিকে শ্রীনাথপুর বিওপির সুবেদার কোব্বাত হোসেন টহল দল নিয়ে অভিযান চালিয়ে মহেশপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে ৯৯ পিস ইয়াবা জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।