স্টাফ রিপোর্টার, রাজশাহী
নগরীর একটি রেস্টুরেন্টের মেস থেকে রাজশাহী কলেজের শাহিন আলম শুভর (২৫) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শুভ জেলার বাগমারা উপজেলার তাহেপুর নুরপুর গ্রামের মাহবুরর রহমানের ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি নগরীর সুলতানাবাদ এলাকার রেস্টুরেন্টে রাধুনির কাজ করতেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, সহকর্মীরা তাকে হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
