চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে বিলের পানিতে কীটনাশক প্রয়োগে মাছ নিধন করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার খলিশাগাড়ি বিলে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে বিলের পানিতে দেশীয় প্রজাতির মরা মাছ ভেসে ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
