সমমর্যাদার দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
মাগুরা প্রতিনিধি জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-বয়স-পেশা নির্বিশেষে সব জনগণের মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে শনিবার মাগুরায় দলিত জনগোষ্ঠী মানববন্ধন করেছে। শহরের প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জেলা শাখা ও দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন মাগুরা এ মানববন্ধনের আয়োজন করে।
ভূমিহীনদের জন্য গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার শনিবার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩২ জন ভূমিহীনের জন্য গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে স্থানীয় ভূমি অফিস মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু।
দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচের দেশে ও প্রবাসে থাকা সতীর্থদের উদ্যোগে শনিবার তিন শতাধিক দুস্থ পুরুষ ও মহিলার মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে জুবিলী স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারি জুবিলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সতীর্থ অ্যাডভোকেট ফারুক আহমদের সঞ্চালনা করেন।
বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্যের প্রতিরোধে ‘বৈষম্য বিলোপ অইন’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে শনিবার গাইবান্ধায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা শহরের ডিবি রোডে বেসরকারি সংগঠন জনউদ্যোগের আয়োজনে মানববন্ধন করা হয়। এতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম সভাপতিত্ব করেন।
মসজিদ ঈদগা ও স্কুলের সম্পত্তি রক্ষার দাবি
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় ঈদগা, কবরস্থান, মসজিদ ও স্কুলের সম্পত্তি রক্ষার দাবিতে শনিবার মানববন্ধন করেছে শতশত গ্রামবাসী। ইটালি ইউনিয়নের বিক্রমপুর গ্রামের স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গ্রাম্য প্রধান মো. নাসির উদ্দিন খাঁ, বিক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মকসেদ আলী মন্ডল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রীস আলী মন্ডল প্রমুখ।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন
ভোলা প্রতিনিধি র্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে ভোলায় শনিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মো. আজিজুল ইসলাম।
স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে গতকাল শনিবার গোসাইরহাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্যালয়ের সামনে কর্মবিরতি ও মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মো. আ. মান্নান খান।
লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর বাস্তবায়নে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার বাপার্ড হলরুমে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে শনিবার ‘পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান।
