ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকারী এসআই মফিজুর রহমান খন্দকার জানান, নবজাতকের লাশটির নিচের অংশ অনেকটা পচে গেছে। তাই নবজাতক ছেলে না মেয়ে—এটা তাত্ক্ষণিক জানা যায়নি। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
