২ লাখ টাকার জাল নোটসহ দুই জন আটক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রমনা থানা এলাকা থেকে ২ লাখ টাকার জালনোটসহ দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত এ দুই জন হলেন, মো. হানিফ গাজী ও মো. ইয়াছিন মোল্লা ওরফে আবদুল হান্নান। শুক্রবার রমনা থানা এলাকার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবির অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার লেনদেনের সঙ্গে জড়িত। তারা কয়েকটি ধাপে জাল টাকা তৈরি করে বিভিন্ন দামে মাঠপর্যায়ে চক্রের সদস্যদের কাছে তা সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।