মানুষের জীবন যাপনের ক্ষেত্রে মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি হলো চিকিত্সা আর এ চিকিত্সার সঙ্গে জড়িত ওষুধপত্র। কিন্তু ওষুধের স্ট্রিপ বা পাতার গায়ে লেখা থাকে না তার নির্ধারিত দাম। যদিও ওষুধের প্যাকেটে দাম লেখা থাকে, কিন্তু প্রতিবার ভিন্ন ভিন্ন ওষুধের জন্য দোকানিদের পুরো প্যাকেট দেখা আর সে দাম অনুযায়ী হিসেব করা বেশ ঝামেলা। আর এই সুযোগটিই লুফে নিচ্ছে একদল ওষুধ বিক্রিতা। তারা মূর্খ আর অর্ধশিক্ষিত লোকজনের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়। বিশেষ করে গ্রামের প্রান্তিক জনপদে এটি বেশি লক্ষণীয়। দাম লেখা থাকলে ওষুধের স্ট্রিপে, ক্রেতাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কমত। যেহেতু তারা লেখা দাম দেখত এবং সন্দেহ হলে কাউকে দেখাতে পারত এবং বেশি চাইলে প্রতিবাদ করতে পারত। তাই জনকল্যাণে অতিদ্রুত এর সুষ্ঠু সমাধান কাম্য।
মো. আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

