কর্মক্ষম মানুষ সব সময় চলনশীল। কর্মঠ প্রতিটি মানুষকে প্রতিদিন কোথাও না কোথাও কাজে যেতে হয় আর তার জন্য তাকে বিভিন্ন গাড়িতে গন্তব্যে পৌঁছাতে হয়। কিন্তু ভাসমান কিছু চোর বিভিন্ন কৌশলে রাস্তায় কিংবা গাড়িতে মানুষের অজান্তেই টাকা-পয়সা, মোবাইলফোন বা অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেয়। অনেক সময় চরম আর্থিক সংকটে থাকা মানুষের শেষ সম্বলটুকুও তাদের কবলে পড়ে। অনেকে হাসপাতাল কিংবা খুবই প্রয়োজনীয় কাজে যাওয়ার পথে ভাসমান চোরের খপ্পরে পড়ে চরম ভোগান্তির শিকার হয়। তাই পথ চলা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভাসমান চোরদের প্রতিহত করার জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।
রাশেদা ইসলাম মুন্নী
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
