ইত্তেফাক রিপোর্ট
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক, সাংবাদিক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রাজধানীতে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে যুবলীগ। ফার্মগেট আনন্দ সিনেমা হল, উত্তরা রাজলক্ষ্মীর সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ভাটারা নতুন বাজার এলাকা, ভিক্টোরিয়া পার্ক, যাত্রাবাড়ী গোলচত্বর, আজিমপুর বাস স্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন-সংলগ্নে সর্বস্তরের জনগণের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়ী মোড়, ভিক্টোরিয়া পার্ক, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, লালবাগ কেল্লার সামনে কোভিট-১৯ থেকে সুরক্ষা পেতে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, জসিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আহম্মদ উল্লাহ বধু, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, হারুন অর রশিদ, আবু সাইদ মোল্লা, কামাল উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরিফ পলাশ, উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপশিক্ষা ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
