কুষ্টিয়া ‘ল’ কলেজ অধ্যক্ষের স্মরণে শোকসভা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:২২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ‘ল’ কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট এম আমিরুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কলেজ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এম এনামুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট খন্দকার সামসুল আলম দুদু, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী (পিপি), অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম (জিপি), কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, আইনজীবী সমিতির সিনিয়র সদস্য খন্দকার মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে মরহুমের আত্মার শান্তি ও দেশ-জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।