ক্যাপশন নিউজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দীন রব্বানী এতে বক্তব্য দেন

 

০০০

 

ওয়ালটন রেফ্রিজারেটর নিয়ে এলো স্মার্ট ভিডিও কনটেস্ট। ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক অনলাইনভিত্তিক ঐ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। ওয়ালটন ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরি করে জিতে নিতে পারেন লাখ টাকা পর্যন্ত পুরস্কার। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১ ডিসেম্বর অনলাইনে শুরু হয়েছে ঐ ভিডিও কনটেস্ট। চলবে পুরো ডিসেম্বর মাস

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেডের ৭ম বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফরমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ্ খান। সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্ উপস্থিত ছিলেন