ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলাম নেতাদের বিরোধিতায় সৃষ্ট পরিস্থিতির এক সপ্তাহের মধ্যে অবসান হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।
গতকাল শনিবার জামালপুর সার্কিট হাউজে আওয়ামী লীগ, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একই দিন জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, যে কোনো মূল্যে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র রক্ত দিয়ে হলেও রুখে দেওয়া হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতার নামে তারা দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি এবং হোসনে আরা এমপি।
