মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষকালে সাত পুলিশ আহতের ঘটনায় মামলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

ব?রিশা?লের মে?হে?ন্দিগ?ঞ্জ উপ?জেলার দক্ষিণ উলানিয়া ইউ?নিয়ন প?রিষদ নির্বাচ?নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘ?র্ষে সাত পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের আসামি করে গতকাল শনিবার মামলাটি দায়ের করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিকভাবে উভয় পক্ষের সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বি?ক?ালে আচরণবি?ধি ভঙ্গের দায়ে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জ?রিমানা ক?রে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিপক্ষের সমর্থকরা উল্লাস ক?রে। এ নিয়ে রাতে উলা?নিয়ার লালগঞ্জ বাজা?রে নৌকা মার্কার প্রার্থী কাজী আবদুল হা?লিমের সমর্থকদের সঙ্গে প্র?তিপ?ক্ষ বি?দ্রোহী প্রার্থী রুমা সরদা?রের সমর্থ?কদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয় পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৪৬ রাউন্ড গু?লি ক?রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিবাদমান দুই প?ক্ষের হামলায় সাত পু?লিশ সদস্যসহ উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। গুরুতর তিন পুলিশ সদস্য?কে মে?হে?ন্দিগঞ্জ উপ?জেলা স্বাস্থ্য কম?প্লেক্সে ভ?র্তি করা হয়। ব?রিশা?লের অ?তি?রিক্ত পু?লিশ সুপার মো. নাঈমুল হক জানান, পু?লিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি?দের ?বিরু?দ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে।

আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের দক্ষিণ ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।