সম্মিলিত প্রয়াসে দেশে শিল্প-সাহিত্য চর্চা আরো বেগবান হবে :শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সম্মিলিত প্রয়াসে দেশের শিল্প-সাহিত্যের চর্চা আরো বেগবান হবে বলে আমার বিশ্বাস। আজকের এই সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে আমরা যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’ শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রী এসব কথা বলেন।

প্রথম বারের মতো প্রবর্তিত ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২০’ প্রদান করা হয়। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাসিমা আনিস (কথাসাহিত্যে), সরকার আবদুল মান্নান (প্রবন্ধ ও গবেষণায়), মনসুর আজিজ (কবিতায়), আহমেদ রিয়াজ (শিশুসাহিত্যে), কাজী শাহাদাত (সাহিত্য সংগঠক) ও লোকগবেষণায় প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে (মরণোত্তর) এ পুরস্কার প্রদান করা হয়।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। দিনভর আটটি পর্বে অংশগ্রহণ করেন কবি রেজাউদ্দিন স্টালিন, প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, চিত্রশিল্পী ও নাট্যকার মইনুদ্দিন লিটন, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, কথাসাহিত্যিক মনি হায়দার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন আরিফ, কবি মুহাম্মদ ফরিদ হাসান, পীযূষ কান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী প্রমুখ।