নমুনা পরীক্ষা হয়েছে সাড়ে ২৮ লাখ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

দেশে এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১ জনের। এর মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জন। গতকাল শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৮৮ জন। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮০৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৪৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন               হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন—তাদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের, এক জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, দুই জন খুলনা বিভাগের, দুই জন বরিশাল বিভাগের, দুই জন ময়মনসিংহ বিভাগের, এক জন সিলেট বিভাগের ও দুই জন রংপুর বিভাগের বাসিন্দা।

এই পর্যন্ত যারা মারা গেছেন—তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে জানানো হয়, ষাটোর্ধ্ব রোগীদের মৃত্যুর হার ৫৩ দশমিক ৪৬ শতাংশ, ৫১ থেকে ৬০ বয়সি রোগীদের মৃত্যুর হার ২৫ দশমিক ৯০ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সি রোগীদের মৃত্যুর হার ১১ দশমিক ৯৭ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সি রোগীদের মৃত্যুর হার ৫ দশমিক ১৩ শতাংশ, ২১ থেকে ৩০ বয়সি রোগীদের মৃত্যুর হার ২ দশমিক ২৫ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সি রোগীদের মৃত্যু হার শূন্য দশমিক ৮১ শতাংশ ও শূন্য থেকে ১০ বছর বয়সি রোগীদের মৃত্যুর হার শূন্য দশমিক ৪৮ শতাংশ। এলাকাভিত্তিক বিশ্লেষণে মৃতের হার ঢাকা বিভাগে ৫৪ দশমিক ০২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৮ দশমিক ৬৯ শতাংশ, রাজশাহীতে ৬ দশমিক ০৫ শতাংশ, খুলনায় ৭ দশমিক ৩৬ শতাংশ, ময়মনসিংহে ২ দশমিক ১২ শতাংশ, রংপুরে ৪ দশমিক ৫৪ শতাংশ, সিলেটে ৩ দশমিক ৯৪ শতাংশ, বরিশাল বিভাগের মৃতের হার ৩ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৩ হাজার ৬৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২৭২ জন, রাজশাহীতে ৪১২ জন, খুলনায় ৫০১ জন, ময়মনসিংহে ১৪৪ জন, রংপুরে ৩০৯ জন, সিলেটে ২৬৮ জন এবং বরিশাল বিভাগে মারা গেছে ২২৪ জন।