মৌলবাদ প্রতিহত করতে টিএসসিতে প্রতিবাদী সন্ধ্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০০:০০

সারা দেশ থেকে মৌলবাদ প্রতিহত করে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। গতকাল শনিবার সন্ধ্যায় ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। ‘ধর্ম ব্যবসা ও মৌলবাদবিরোধী প্রতিবাদী সন্ধ্যা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কর্মসূচিতে প্রতিবাদী কবিতা, মূকাভিনয়, দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে মৌলবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচি সম্পর্কে তানভীর হাসান সৈকত বলেন, ‘মৌলবাদীরা নিজেদের মতো করে ধর্মের ব্যাখ্যা দিতে শুরু করেছে। একটা সময় মৌলবাদীগোষ্ঠী ক্ষমতায় ছিল, তারা ক্ষমতার অপব্যবহার করেছে। তারা চায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাক। মৌলবাদকে রুখতে হলে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। এর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ সাংস্কৃতিক জাগরণ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলায়, প্রতিটি স্থানে এরকম সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন হবে। আমরা মৌলবাদের বিরুদ্ধে সারা দেশে জাগরণ সৃষ্টি করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তারেক হাসান নির্ঝর বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতির অপূর্ব সে াতধারা তখনই বাধার মুখে পড়ে, যখন ধর্মের নাম করে কিছু অসত্ ব্যক্তি এদেশের শান্তিপ্রিয় মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীকে ধর্মের প্রতি নির্জলা আর পবিত্র অনুভূতি নিয়ে অপরাজনীতি শুরু করে।