ভাস্কর্য চত্বরে গুলি কালো পতাকা উত্তোলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০০:০৬

গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশের উপস্থিতিতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্তের মহড়া ও নির্মাণাধীন ভাস্কর্যের সঙ্গে বাঁশের বেষ্টনীতে কালো পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। এরপর দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মুহূর্তের মধ্যে ঐ মাইক্রোবাসেই নির্বিঘ্নে পালিয়ে যায়। এছাড়া দুর্বৃত্তরা শহরের প্রবেশমুখ মজমপুর গেট চত্বরে অবস্থিত সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও তার ভাই শিহাব উদ্দিন পরিচালিত ঢাকা-কুষ্টিয়া পরিবহন এসবি কাউন্টার ভাঙচুর করে। তবে এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে ঘটনাস্থলে উপস্থিত র্যাব সদস্যরা জানান, ভাস্কর্য চত্বরে ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি।

অপরদিকে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরে ছাত্রলীগ কর্মীরা মোটরসাইকেলে করে লাঠি মিছিল করে।