বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর পোর্ট রোড সংলগ্ন কীর্তনখোলা নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে মৃত নবজাতকের বয়স ১ দিন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, দুপুরে কীর্তনখোলা নদীর পাড়ে নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নবজাতকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
ইত্তেফাক/এএএম
