ভারতে অনুমোদন চাইলো ফাইজার 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১০:১৪

ভারতীয় কর্তৃপক্ষের কাছে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাইলো মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। রবিবার ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

 ইতোমধ্যে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে  যুক্তরাজ্য এবং বাহরাইন। 

এর আগে ফাইজার দাবি করেছে যে  তাদের উদ্ভাবিত করোনা  ভ্যাকসিন ৯০% কার্যকর। 

ইত্তেফাক/এআর