মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের একহাত নিলেন তার ভাতিজি মেরি ট্রাম্প। তিনি ট্রাম্পকে 'অপরাধী, নির্মম ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, হোয়াইট হাউজ ত্যাগ করার পর ট্রাম্পের স্থান হবে কারাগারে।
শনিবার বার্তা সংস্থা এপি'কে দেওয়া সাক্ষাৎকারে মেরি বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই।
মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি।
গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন। পার্স টুডে, এপি
ইত্তেফাক/এসআর
